কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ এ ০৩:৫১ PM
কন্টেন্ট: পাতা
জনগণকে সহজে তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা এর নিচতলায় ফ্রন্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক নাগরিকসেবার প্রথম সংযোগস্থল এবং জনবান্ধব প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন শাখা ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা, আবেদনপত্র গ্রহণ, সেবাসংক্রান্ত প্রাথমিক পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।
সেবা প্রদানের প্রতিটি ধাপে আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব নিশ্চিত করাই ফ্রন্ট ডেস্কের মূল লক্ষ্য। নাগরিক যেন হয়রানিমুক্ত, দ্রুত ও সহজে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনবল সর্বদা নিয়োজিত রয়েছে।
ডিজিটাল সেবা সম্প্রসারণের এই যুগে ফ্রন্ট ডেস্ক শুধু তথ্য প্রদানের কেন্দ্র নয়; এটি নাগরিক ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন। সেবাগ্রহীতার মতামত, অভিযোগ ও পরামর্শ যথাযথভাবে গ্রহণ ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণের মাধ্যমেও ফ্রন্ট ডেস্ক প্রশাসনিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জনসেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও মানবিক করে তুলতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকের আস্থা ও সন্তুষ্টিই এই সেবার মূল প্রেরণা।
ফ্রন্ট ডেস্কে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীঃ
ক্রমিক নং | নাম | মোবাইল নং |
১ | মোঃ হাসান ইউছুপ মোল্যা | ০১৭৪৩-৯৪৭৬৫৯ |