কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ এ ১২:২০ PM
কন্টেন্ট: পাতা
মোহনীয় মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন আকর্ষণ ঘোপ বাঁওড়। এ বাঁওড় সুনীল জলরাশি যে কাউকে অবগাহনের জন্য কাছে টানে।
সিরিজদিয়া বাওড়
সুবিশাল একটি জলাশয়। আর সেই জলাশয়কে ঘিরেই গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পার্ক। পার্কটির নাম দেওয়া হয়েছে সিরিজদিয়া ইকোপার্ক। মাগুরার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে এই পার্কটির অবস্থান। এ জন্য সিরিজদিয়া ইকোপার্ক হিসেবে নামকরণ করা হয়েছে। শুধু স্থানীয়দের কাছেই নয়, ইকোপার্কটি এখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছেও আকর্ষণীয় অবকাশ যাপনের জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে।
১১৫ একর জমির ওপর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যময় জলাশয় সিরিজদিয়া বাওরে নির্মানাধীন ইকো পার্ককে ঘিরে এখন নতুন স্বপ্ন দেখছে মাগুরাবাসী। বলা বাহুল্য, জেলার বিনোদন স্পটগুলোর মধ্যে এই সিরিজদিয়া ইকোপার্কটি সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন।
মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে সরকারি শতাধিক একর জলাশয়কে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ বিনোদন কেন্দ্রটিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করার কাজ চলমান। সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সিরিজদিয়া গ্রামে সরকরি ১৫ একর জমি ও ১০০ একর জলাশয়সহ মোট ১১৫ একর জমির ওপর ইকোপার্ক নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
হাজরাপুর লিচু
মাগুরার হাজরাপুরের লিচু দেশবিখ্যাত। দেশের অন্যান্য অঞ্চলের লিচুর চেয়ে এর স্বাদ অনেকটা আলাদা । অত্যন্ত রসালো ও মিষ্টি ঘ্রাণসমৃদ্ধ লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।
পাল তোলা নৌকা
পাল তোলা নৌকা (Sailboat) বাঙালি সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য এবং নদীমাতৃক বাংলাদেশের এক অপরূপ প্রতীক। আধুনিক যান্ত্রিক নৌকার ভিড়ে এটি এখন অনেকটাই বিলুপ্তপ্রায় হলেও এর ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব অপরিসীম।
শের শাহের গ্রান্ড ট্রাঙ্ক রোড
[সোনারগাঁও, বাংলাদেশ] ─── (কলকাতা) ─── (দিল্লি) ─── (লাহোর) ─── [পেশোয়ার, পাকিস্তান]